সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জেনেভা সম্মেলন– ১৯৫৪ খ্রিস্টাব্দ । পটভূমি, শর্তাবলি, ফলাফল ও গুরুত্ব

জেনেভা সম্মেলন– ১৯৫৪ খ্রিস্টাব্দ: 


সূচনা: দিয়েন-বিয়েন-ফু ঘটনায় ফরাসিদের ব্যর্থতার পর জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় (১৯৫৪ খ্রি., ৮ মে)। ইন্দোচিন সমস্যা সমাধানের লক্ষ্যে ফরাসি প্রধানমন্ত্রী পিয়ের মেন্ডেস ফ্রাঁস জেনেভা সম্মেলন আহবান করেন। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম দিকে জেনেভা সম্মেলনের ব্যাপারে খুব একটা আগ্রহ না দেখালেও অবশেষে জেনেভা সম্মেলনের সিদ্ধান্তগুলিকে স্বীকৃতি জানিয়েছিল। জেনেভা সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বলা হয়, সম্মেলন স্বীকার করে যে, ভিয়েতনাম সম্পর্কিত চুক্তির প্রকৃত উদ্দেশ্য হল যুদ্ধের অবসান ঘটানোর জন্য সামরিক প্রশ্নের একটা মীমাংসা করা।

সম্মেলনের পটভূমি: 

উত্তর ভিয়েতনামে দিয়েন-বিয়েন-ফু (১৯৫৪ খ্রি.)-র শোচনীয় ব্যর্থতার পর ফ্রান্স আর ভিয়েতনামে যুদ্ধ চালাতে রাজি ছিল না। তার রাজি না হওয়ার পেছনে দুটি প্রধান কারণ ছিল। সেগুলি হল— (1) মান- সম্মান বজায় থাকতে থাকতেই ফ্রান্স নিজেকে ভিয়েতনাম থেকে সরিয়ে নিতে চেয়েছিল। (2) ইতিপূর্বেই জাতীয় নির্বাচনে ফ্রান্সে রাজনৈতিক পট-পরিবর্তন হয়ে গেছে। নতুন প্রধানমন্ত্রী পিয়ের মেন্ডেস ফ্রাঁস ছিলেন যুদ্ধবিরোধী। তিনি চেয়েছিলেন ইন্দোচিন সমস্যার সমাধান আলাপ-আলোচনার মাধ্যমে হোক। আর এ ব্যাপারে তিনি নিজেই উদ্যোগ গ্রহণ করেন। এই রকম এক প্রেক্ষাপটে কালবিলম্ব না করে দিয়েন-বিয়েন-ফু-তে ফরাসি বাহিনীর আত্মসমর্পণের পরদিনই (৮ মে, ১৯৫৪ খ্রি.) জেনেভায় ইন্দোচিন সমস্যার সমাধানকল্পে একটি সম্মেলন বসে। এটিই জেনেভা সম্মেলন (১৯৫৪ খ্রি.) নামে পরিচিত। ইন্দোচিন সমস্যার সমাধানকল্পে আহূত জেনেভা সম্মেলনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চিন, ভিয়েতনাম, লাওস ও কাম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগদান করেন। অবশেষে ২০ জুলাই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়।

জেনেভা চুক্তির শর্তাবলি: 

জেনেভা চুক্তির শর্তগুলি ছিল—(1) ১৭° অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দু- ভাগে ভাগ করা হবে। (2) ওই অক্ষরেখার উত্তরাঞ্চলে ভিয়েতমিন এবং দক্ষিণাঞ্চলে ফরাসি নিয়ন্ত্রণাধীন ন-দিন-দিয়েম- এর শাসন প্রতিষ্ঠিত থাকবে। (3) উত্তর বা দক্ষিণ ভিয়েতনামের কোথাও কোনো বিদেশি সেনা থাকবে না। (4) ভিয়েতনামের ওই বিভাজন হবে সম্পূর্ণ সাময়িক। শান্তিপূর্ণ উপায়ে দুই ভিয়েতনামের মিলনের জন্য একটি নির্বাচন আহ্বান করা হবে। (5) ওই নির্বাচন জাতিপুঞ্জ গঠিত একটি তদারকি কমিশনের নেতৃত্বে দু-বছর পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের জুলাই মাসে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ওই নির্বাচন তদারকির জন্য ভারতের নেতৃত্বে পোল্যান্ড ও কানাডাকে নিয়ে কমিশনটি গঠিত হয়। (6) দুই ভিয়েতনামকে ঐক্যবন্ধের লক্ষ্যে ১৯৫৬ খ্রিস্টাব্দে গোপন ব্যালটে গণভোট নেওয়া হবে। (7) জেনেভা সম্মেলনে যুগ্ম সভাপতি নির্বাচিত হয়েছিল ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন। (৪) লাওস ও কাম্বোডিয়া থেকে ফরাসি ও ভিয়েতমিন সেনা অপসারিত হবে এবং ওই দুই দেশে ফরাসি শাসনের অবসান ঘটিয়ে পূর্বতন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। (9) কাম্বোডিয়া, লাওস, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সরকার কোনোরকম সামরিক জোটে আবদ্ধ হবে না। (10) ইন্দোচিনে কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারবে না। (11) যুদ্ধবিরতি তদারকের জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠিত হবে।

জেনেভা চুক্তির ফলাফল: 

জেনেভা চুক্তি (১৯৫৪ খ্রি.) দ্বারা ভিয়েতনাম সমস্যার সমাধান হয়নি। এই ব্যর্থতার পেছনে একাধিক কারণ ছিল। সেগুলি হল- 

  1. নব অধ্যায়ের সূচনায়: এই সম্মেলন ভিয়েতনাম যুদ্ধের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটালেও, আর একটি নতুন অধ্যায়ের সূচনা করে। সম্মেলনে ভিয়েতনামকে দু-ভাগে বিভক্ত করা হয়। ফলে ঐক্যবদ্ধতার প্রশ্নে ভিয়েতনামে নতুন সমস্যার সৃষ্টি হয়।  
  2. সংকটের স্থায়িত্ব: জেনেভা চুক্তি অনুযায়ী দক্ষিণ ভিয়েতনাম থেকে ফরাসি শক্তি সরে গেলেও তার জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করে। ফলে ভিয়েতনাম সংকট সমস্যাগ্রস্ত হয়েই থাকে।  
  3. ঠান্ডা লড়াইয়ের কেন্দ্রবিন্দু: স্টালিনসহ সোভিয়েত রাজনীতিবিদরা মনে করেছিলেন নিরপেক্ষ বলয়রূপে সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিক জোটের বাইরে রাখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ভিয়েতনাম ঠান্ডা লড়াইয়ের কেন্দ্রে রূপান্তরিত হয়। 
  4. নির্বাচন ব্যবস্থার প্রতিরোধ: সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে রাষ্ট্রসংঘের তদারকি কমিশনের নেতৃত্বে ভিয়েতনামে নির্বাচনের ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ও দক্ষিণ ভিয়েতনামের অসহযোগিতায় বানচাল হয়ে যায়। ফলে জেনেভা সম্মেলনের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়।

জেনেভা সম্মেলনের গুরুত্ব: 

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জেনেভা সম্মেলন ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ-  

  1. নিরপেক্ষ ও সর্বসম্মত সিদ্ধান্তগ্রহণ: জেনেভা সম্মেলনে স্বাক্ষরিত জেনেভা চুক্তি অনুযায়ী ভিয়েতনামে শান্তিপ্রতিষ্ঠার ব্যাপারে এক নিরপেক্ষ ও সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়েছিল।  
  2. শান্তিপ্রতিষ্ঠা: বিশ্ব জুড়ে যখন ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধোন্মাদনার হাতছানি দেখা যাচ্ছে তখন শান্তিপ্রতিষ্ঠার ব্যাপারে চিন, ব্রিটেন, আমেরিকা এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঔপনিবেশিক রাষ্ট্র ভিয়েতনামে শান্তিপ্রতিষ্ঠার ব্যাপারে একজোট হচ্ছেন; এটাই সেসময়কার আন্তর্জাতিক রাজনীতিতে এক প্রশংসনীয় পদক্ষেপ বলা চলে।  
  3. তৃতীয় বিশ্বের উত্থান: এই সম্মেলনে যেভাবে তৃতীয় বিশ্বের দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তা পরবর্তীকালের আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্বের উত্থানের পথকে প্রশস্ত করেছিল।  
  4. সাম্রাজ্যবাদ থেকে মুক্তি: জেনেভা সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির ফলে ভিয়েতনাম দীর্ঘ ফরাসি সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত হয়। এর পাশাপাশি লাওস ও কাম্বোডিয়া স্বাধীনতা ফিরে পায়।

উপসংহার: জেনেভা সম্মেলন কেবলমাত্র ভিয়েতনাম সমস্যার সমাধানের পদক্ষেপ নয়। এটি আন্তর্জাতিক রাজনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরদানের প্রচেষ্টাও বটে। জেনেভা চুক্তির পরবর্তী সময়কালে ভিয়েতনামে শান্তিপ্রতিষ্ঠার বদলে অশান্তির আগুন জ্বলে ওঠে। মুখে শান্তিপ্রতিষ্ঠার কথা বললেও এখানে আমেরিকা তার সামরিক কর্মসূচি বজায় রাখে। এই চুক্তি থেকে ভিয়েতনামবাসীরা কোনো সুফল পায়নি। এতদিন ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্ত ঝরানোর পর এবার তাদের মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হতে হয়।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশিল্পায়ন কি ? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো ।

অবশিল্পায়নঃ        অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধোগতি। অর্থাৎ ব্রিটিশ শাসনধীন ভারতের চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প-কুটিরশিল্পের ধ্বংস সাধনই মূলত অবশিল্পায়ন। সব্যসাচী ভট্টাচার্যের মতে যদি দেশের মানুষ শিল্প-কর্ম ছেড়ে চাষ-আবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় কৃষিজ ও অংশ বাড়তে থাকে এবং শিল্পজ অংশ কমতে থাকে তাকে অব-অবশিল্পায় বলে। অবশিল্পায়নের ফলে ভারতের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়। ব্রিটিশ শাসনকালে ভারতের অবশিল্পায়ন সম্পর্কে প্রথম পর্বে দাদাভাই নাও রোজি, রমেশ চন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনীপাম দত্ত জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনী পামদত্ত, গ্যাডগিল, বি.ডি. বসু, নরেন্দ্রকৃয় সিংহ, বিপান চন্দ্র, অমিয় বাগচি প্রমুখ ঐতিহাসিক আলোচনা করেছেন। অব-শিল্পায়নের কারণঃ (১) কাঁচামালের রপ্তানি: ভারতীয় শিল্পের ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি শুরু হয়। ভারত ইংল্যান্ডের কলকারখানার খোলা বাজার ও কাঁচামাল সরবরাহের উৎসে পরিণত হয়। ভারত থেকে তুলো, নীল, কফি, চা, রেশম প্রভৃতি ইং...

জোটনিরপেক্ষ নীতি কী ? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো।

জোটনিরপেক্ষ নীতিঃ     দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্রজোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে, স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোটনিরপেক্ষ নীতি নামে পরিচিত। জোটনিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্য ঃ    মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পরিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত ‘ঠান্ডা লড়াই'-এর আর্বত থেকে নিজেকে দূরে রেখে, জাতীয় স্বার্থ ও নবলব্ধ স্বাধীনতাকে রক্ষার জন্য ভারত জোটনিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করে। ভারতে জোটনিরপেক্ষ নীতি গ্রহণের কারণগুলি হল— [1] ভৌগোলিক সুরক্ষা : এশিয়া মহাদেশের দক্ষিণে এমন একটা জায়গায় ভারতের অবস্থান যা তাকে মধ্যপ্রাচ্য। ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চিন, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশি...

চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো।

অথবা, রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের নেতৃত্বে নৌ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস লেখো। চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপঃ       প্রাচীন ভারতের ইতিহাসে চোল যুগ সামুদ্রিক কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। রাজরাজের শাসনকাল থেকে প্রথম কুলোতুঙ্গের শাসনকাল পর্যন্ত প্রায় ১৩৫ বছর চোল রাজারা সামুদ্রিক সাম্রাজ্যের বিস্তার ঘটান। ঐতিহাসিক পানিক্করের মতে, প্রাচীন ভারতের শুধু চোল রাজারাই সামুদ্রিক শক্তির বিস্তারে উৎকর্ষ দেখিয়েছিলেন। চোল রাজাদের নৌ সাম্রাজ্য বিস্তারের পিছনে বাণিজ্যের বিস্তার, উপনিবেশ স্থাপন, আরব আক্রমণ প্রতিহত করা প্রভৃতি বিষয়গুলি মূল কারণ হিসেবে কাজ করেছিল।        রাজরাজ ও রাজেন্দ্র চোল পিতা-পুত্র চোলদের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় চোল ইতিহাস শতাব্দীকাল ব্যাপী ভারতের ইতিহাসে এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছিল। চোল রাজ্য ছিল একটি ক্ষুদ্র আঞ্চলিক রাজ্য, যাকে রাজরাজ ও রাজেন্দ্র চোল ভারতের মূল ভূখন্ড ছাড়িয়ে তাদের নৌবহরের দাপটে বঙ্গোপসাগরকে এক বিরাট সামুদ্রিক সাম্রাজ্যে পরিণত করে। তাই বলা যায় তার...

১৫২৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল-আফগান দ্বন্দ্বের বিবরণ দাও।

মুঘল-আফগান দ্বন্দ্ব:      ভারতে মুঘল শক্তির উত্থান ও বিকাশের সঙ্গে মুঘল আফগানি দ্বন্দ্বের সমান্তরাল অবস্থান দেখা যায়। ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব চলতে থাকে।      খানুয়ার যুদ্ধ: ১৫২৭ খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হন। এই যুদ্ধে রাজপুতদের সঙ্গে আফগানরা সহযোগিতা করেনি। রাজপুতদের সঙ্গে সঙ্গে আফগানরাও যদি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তাহলে হয়ত ভারতের ইতিহাসের গতি অন্য পথে প্রবাহিত হতে পারত।     ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯ খ্রিস্টাব্দ): বাবর আফগানদের বিরুদ্ধে অগ্রসর হয়ে বিহারের সীমান্তে পৌঁছান। পূর্ব ভারতে মুঘল আক্রমণ প্রতিরোধ করার জন্য জৌনপুরের শাসনকর্তা মামুদ লোদি বিহারের আফগান নেতা শেরশাহ, এবং বাংলার সুলতান মুঘল শক্তির বিরুদ্ধে সম্মিলিত ঐক্যশক্তি জোট গঠন করেন। বাবর নুসরৎশাহের কাছে দূত পাঠিয়ে তাঁর বশ্যতা স্বীকার করতে বলেন। এর পর মামুদ লোদি, ও শেরশাহ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বাবর এলাহাবাদ, বারাণসী দখল করে বিহারের আরো জেলা অধিকার করার জন্...

একজন ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো ।

আবুল ফজল:       ভারতবর্ষে মুসলমান শক্তির উদ্ভব ও প্রতিষ্ঠা যেমন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন প্রবণতার সৃষ্টি করেছিল, তেমনি জ্ঞানচর্চার ক্ষেত্রেও নতুন এক যুগ বহন করে এনেছিল। মোগল যুগের ইতিহাসচর্চা বিশেষ করে দরবারী ইতিহাসের শ্রেষ্ট প্রতিনিধি ছিলেন আবুল ফজল। আকবরের মন্ত্রী, বন্ধু, রাষ্ট্রনেতা, কূটনীতিবিদ ও সামরিক অফিসার আবুল ফজল ইতিহাস রচনায় সিদ্ধহস্ত ছিলেন। শৈশবেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখে ছিলেন। ১৫ বছর বয়সে তিনি জ্ঞানার্জনের সমস্ত শাখায় দক্ষতা লাভ করেন। নির্যাতিত ও অত্যাচারিত পরিবারের দুর্ভাগ্য আবুল ফজলের চিন্তার উপর গভীর ছাপ ফেলেছিল। মোগল সম্রাট আকবরের আশ্রয় ও পৃষ্টপোষকতা লাভ করার পর তিনি রচনা করেন দুটি বিখ্যাত গ্রন্থ-‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরী’।         মধ্যযুগের ভারতের ঐতিহাসিকদের মধ্যে আবুল ফজল ছিলেন সবচেয়ে প্রতিভাবান। ‘আকবরনামা’-র দ্বিতীয় খন্ডে তিনি ইতিহাস ও ইতিহাস তত্ত্ব সম্পর্কে তাঁর মতামত রেখেছেন। পূর্বসূরীদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীর সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি। তিনি বলেছেন, ‘এদের কাছে ইতিহাস হল মুসলমানদের ভারত জয়, শাসন এবং হিন...