সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইতিহাসের অন্যতম মৌখিক উপাদান হিসেবে স্মৃতিকথা সম্বন্ধে আলোচনা করো।

স্মৃতিকথার নানাদিকঃ


সূচনা: স্মৃতির ওপর নির্ভর করেই মানুষ অতীতের দিকে পিছন ফিরে তাকায়। সাধারণভাবে বলা যায়—ইতিহাসের যেখানে শেষ, স্মৃতিলিখন সেখান থেকেই পথচলা শুরু করে।


[1] স্মৃতিকথায় সংজ্ঞাঃ

i. স্মৃতিচারণগত: সাধারণ অর্থে স্মৃতিকথাগুলি হল অতীতের স্মৃতিচারণ। যে অ-উপন্যাসধর্মী সাহিত্যে লেখক অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণ করে থাকেন, তাকে স্মৃতিকথা বলা হয়।

ii. অতীত ঘটনার বিবরণভিত্তিক: যে লিখিত সাহিত্যে লেখক তার অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা প্রত্যক্ষ করেছিলেন বা সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, এমন ঘটনার স্মৃতি বর্ণনা করেন, তাকে স্মৃতিকথা বলা যায়।

iii. ঐতিহাসিক ঘটনার বিবরণভিত্তিক: বিগত দিনে ঘটে যাওয়া কোনো ঐতিহাসিক ঘটনাকে যখন লেখক তার স্মৃতির ভাণ্ডার থেকে তুলে আনেন ও তার লিখিত রূপ দেন, তখন তাকে স্মৃতিকথা বলা যেতে পারে।

[2] প্রকৃতি : প্রকৃতিগত বিচারে স্মৃতিকথাকে আমরা লৌকিক জ্ঞানও বলতে পারি। স্মৃতিকথা অনেকসময় কালেকটিভ মেমরি বা যৌথ স্মৃতি হিসেবেও আত্মপ্রকাশ করে।

[3] ইতিহাস ও স্মৃতিকথা: ইতিহাস ও স্মৃতিকথার মধ্যে কিছুটা হলেও সম্পর্ক রয়েছে। অতীত দিনের ঘটনা যেমন ইতিহাসে স্থান পায়, তেমন অতীত কাহিনিও স্মৃতিকথায় স্থান পায়। ইতিহাসে অতীত কাহিনি লিখিত আকারে তথ্যসূত্র-সহ উপস্থাপিত হয়। কিন্তু স্মৃতিকথায় তথ্যসূত্র ছাড়াই কাহিনির হুবহু বর্ণনা লক্ষ করা যায়।

[4] স্মৃতিকথার বৈশিষ্ট্যঃ

i. বাস্তব অভিজ্ঞতার বিবরণ: স্মৃতিকথায় যে কাহিনি বর্ণিত বা পরিবেশিত হয় তা কোনো ব্যক্তিবিশেষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাস্তব অভিজ্ঞতার বিবরণ বলা চলে।

ii. গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপন: স্মৃতিকথায় লেখকের কলমে তার অতীত জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উঠে আসে না। এক্ষেত্রে শুধুমাত্র বিগত দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলির ওপরেই আলোকপাত করা হয়।

iii. বিশেষ অনুভূতির বহিঃপ্রকাশ: স্মৃতিকণার লেখকের বিগত দিনের ঘটনাবলি সম্পর্কে বিশেষ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে থাকে। দক্ষিণারঞ্জন বসুর লেখা ছেড়ে আসা গ্রাম' নামে স্মৃতিকথায় আমরা দেশভাগের ইতিহাস ও যন্ত্রণার বিশেষ অনুভূতির বহিঃপ্রকাশ লক্ষ করে থাকি।

[5] উল্লেখযোগ্য কয়েকটি স্মৃতিকথাঃ

 i. ছেড়ে আসা গ্রাম: দক্ষিণার এন বসুর লেখা 'ছেড়ে আসা গ্রাম' নামে স্মৃতিকথায় দেশভাগের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। দেশভাগের পরিণতি উদ্বাস্তু শরণার্থীদের মানসিক যন্ত্রণা, বেদনা ধরা পড়েছে এই উপন্যাসে।

ii. সেদিনের কথা: স্বাধীনতা লাভের প্রাক্কালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে মণিকুন্তলা সেন লেখেন তাঁর স্মৃতিকথা ‘সেদিনের কথা'। এই আত্মকথায় হিন্দু- মুসলিম হানাহানির নিদারুণ করুণ চিত্র ফুটে ওঠে।

iii. জীবনস্মৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অতীত দিনের স্মৃতি নিয়ে লিখেছিলেন 'জীবনস্মৃতি' গ্রন্থ। রবীন্দ্রনাথ বলেছেন, “জীবনস্মৃতি জীবন কথা নয়, স্মৃতিকথা।” এই স্মৃতিকথার বিষয়গুলি ছিল কবির শিক্ষারম্ভ, কবিতা রচনারম্ভ, শিক্ষাজীবন, বাড়ির পরিবেশ, গীতচর্চা, স্বদেশ ভাবনা, পিতৃদেবের প্রসঙ্গ, হিমালয় যাত্রা ও প্রত্যাবর্তন-সহ নানা প্রসঙ্গ। ৪৪টি পরিচ্ছেদে কবি জীবনের শুরুর দিকের বিচিত্র স্মৃতিগুলি এই গ্রন্থে স্থান পেয়েছে।

iv. দ্য স্ট্রাগল ইন মাই লাইফ: দক্ষিণ আফ্রিকার জাতীয়তাবাদী প্রাণপুরুষ নেলসন ম্যান্ডেলা তাঁর বর্ণবিদ্বেষ বিরোধী জীবনসংগ্রামের স্মৃতি নিয়ে রচনা করেন 'দ্য স্ট্রাগল ইন মাই লাইফ' নামে গ্রন্থটি। এই স্মৃতিকথাটিতে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকারের বর্ণবিদ্বেষ বিরোধী অপশাসনের বিরুদ্ধে নিজের এবং নিজ দেশবাসীর জীবনসংগ্রামের কাহিনি পরিবেশন করেছেন।

v. অন্যান্য স্মৃতিকথা: অন্যান্য স্মৃতিকথার মধ্যে মহাত্মা গান্ধির ‘দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ', মৌলানা আবুল কালাম আজাদের ‘ইন্ডিয়া উইন্‌স ফ্রিডম' বিশেষ উল্লেখযোগ্য।

[6] স্মৃতিকথার গুরুত্বঃ

i. বাস্তবতার বিচারে: বাস্তবতার বিচারে স্মৃতিকথাগুলিতে অতীত দিনের বাস্তব ঘটনা বা কাহিনিগুলি সাধারণত পরিবেশিত হয়।

ii. ঐতিহাসিক উপাদান হিসেবে: জাতীয় মুক্তিসংগ্রামের ওপর লেখা বা কোনো রাজনৈতিক অভিজ্ঞতার ওপর লেখা। স্মৃতিকথাগুলি ইতিহাসের মূল্যবান ঘটনাবলির জানান দেয়।

iii. প্রত্যক্ষ বিবরণ হিসেবে: অতীত কাহিনি বা ঘটনার প্রত্যক্ষদর্শী গুণী ব্যক্তিগণ স্মৃতিকথায় তাদের অতীত স্মৃতি পুনবর্ণনা করেন।

উপসংহার: স্মৃতিকথাগুলি ইতিহাসের মৌখিক উপাদান হিসেবে ব্যক্ত হলেও এগুলিতে অনেকসময় সঠিক বিষয়বস্তুর উপস্থাপনার অভাব ধরা পড়ে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশিল্পায়ন কি ? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো ।

অবশিল্পায়নঃ        অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধোগতি। অর্থাৎ ব্রিটিশ শাসনধীন ভারতের চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প-কুটিরশিল্পের ধ্বংস সাধনই মূলত অবশিল্পায়ন। সব্যসাচী ভট্টাচার্যের মতে যদি দেশের মানুষ শিল্প-কর্ম ছেড়ে চাষ-আবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় কৃষিজ ও অংশ বাড়তে থাকে এবং শিল্পজ অংশ কমতে থাকে তাকে অব-অবশিল্পায় বলে। অবশিল্পায়নের ফলে ভারতের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়। ব্রিটিশ শাসনকালে ভারতের অবশিল্পায়ন সম্পর্কে প্রথম পর্বে দাদাভাই নাও রোজি, রমেশ চন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনীপাম দত্ত জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনী পামদত্ত, গ্যাডগিল, বি.ডি. বসু, নরেন্দ্রকৃয় সিংহ, বিপান চন্দ্র, অমিয় বাগচি প্রমুখ ঐতিহাসিক আলোচনা করেছেন। অব-শিল্পায়নের কারণঃ (১) কাঁচামালের রপ্তানি: ভারতীয় শিল্পের ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি শুরু হয়। ভারত ইংল্যান্ডের কলকারখানার খোলা বাজার ও কাঁচামাল সরবরাহের উৎসে পরিণত হয়। ভারত থেকে তুলো, নীল, কফি, চা, রেশম প্রভৃতি ইং...

জোটনিরপেক্ষ নীতি কী ? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো।

জোটনিরপেক্ষ নীতিঃ     দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্রজোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে, স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোটনিরপেক্ষ নীতি নামে পরিচিত। জোটনিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্য ঃ    মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পরিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত ‘ঠান্ডা লড়াই'-এর আর্বত থেকে নিজেকে দূরে রেখে, জাতীয় স্বার্থ ও নবলব্ধ স্বাধীনতাকে রক্ষার জন্য ভারত জোটনিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করে। ভারতে জোটনিরপেক্ষ নীতি গ্রহণের কারণগুলি হল— [1] ভৌগোলিক সুরক্ষা : এশিয়া মহাদেশের দক্ষিণে এমন একটা জায়গায় ভারতের অবস্থান যা তাকে মধ্যপ্রাচ্য। ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চিন, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশি...

চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো।

অথবা, রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের নেতৃত্বে নৌ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস লেখো। চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপঃ       প্রাচীন ভারতের ইতিহাসে চোল যুগ সামুদ্রিক কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। রাজরাজের শাসনকাল থেকে প্রথম কুলোতুঙ্গের শাসনকাল পর্যন্ত প্রায় ১৩৫ বছর চোল রাজারা সামুদ্রিক সাম্রাজ্যের বিস্তার ঘটান। ঐতিহাসিক পানিক্করের মতে, প্রাচীন ভারতের শুধু চোল রাজারাই সামুদ্রিক শক্তির বিস্তারে উৎকর্ষ দেখিয়েছিলেন। চোল রাজাদের নৌ সাম্রাজ্য বিস্তারের পিছনে বাণিজ্যের বিস্তার, উপনিবেশ স্থাপন, আরব আক্রমণ প্রতিহত করা প্রভৃতি বিষয়গুলি মূল কারণ হিসেবে কাজ করেছিল।        রাজরাজ ও রাজেন্দ্র চোল পিতা-পুত্র চোলদের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় চোল ইতিহাস শতাব্দীকাল ব্যাপী ভারতের ইতিহাসে এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছিল। চোল রাজ্য ছিল একটি ক্ষুদ্র আঞ্চলিক রাজ্য, যাকে রাজরাজ ও রাজেন্দ্র চোল ভারতের মূল ভূখন্ড ছাড়িয়ে তাদের নৌবহরের দাপটে বঙ্গোপসাগরকে এক বিরাট সামুদ্রিক সাম্রাজ্যে পরিণত করে। তাই বলা যায় তার...

১৫২৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল-আফগান দ্বন্দ্বের বিবরণ দাও।

মুঘল-আফগান দ্বন্দ্ব:      ভারতে মুঘল শক্তির উত্থান ও বিকাশের সঙ্গে মুঘল আফগানি দ্বন্দ্বের সমান্তরাল অবস্থান দেখা যায়। ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব চলতে থাকে।      খানুয়ার যুদ্ধ: ১৫২৭ খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হন। এই যুদ্ধে রাজপুতদের সঙ্গে আফগানরা সহযোগিতা করেনি। রাজপুতদের সঙ্গে সঙ্গে আফগানরাও যদি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তাহলে হয়ত ভারতের ইতিহাসের গতি অন্য পথে প্রবাহিত হতে পারত।     ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯ খ্রিস্টাব্দ): বাবর আফগানদের বিরুদ্ধে অগ্রসর হয়ে বিহারের সীমান্তে পৌঁছান। পূর্ব ভারতে মুঘল আক্রমণ প্রতিরোধ করার জন্য জৌনপুরের শাসনকর্তা মামুদ লোদি বিহারের আফগান নেতা শেরশাহ, এবং বাংলার সুলতান মুঘল শক্তির বিরুদ্ধে সম্মিলিত ঐক্যশক্তি জোট গঠন করেন। বাবর নুসরৎশাহের কাছে দূত পাঠিয়ে তাঁর বশ্যতা স্বীকার করতে বলেন। এর পর মামুদ লোদি, ও শেরশাহ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বাবর এলাহাবাদ, বারাণসী দখল করে বিহারের আরো জেলা অধিকার করার জন্...

একজন ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো ।

আবুল ফজল:       ভারতবর্ষে মুসলমান শক্তির উদ্ভব ও প্রতিষ্ঠা যেমন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন প্রবণতার সৃষ্টি করেছিল, তেমনি জ্ঞানচর্চার ক্ষেত্রেও নতুন এক যুগ বহন করে এনেছিল। মোগল যুগের ইতিহাসচর্চা বিশেষ করে দরবারী ইতিহাসের শ্রেষ্ট প্রতিনিধি ছিলেন আবুল ফজল। আকবরের মন্ত্রী, বন্ধু, রাষ্ট্রনেতা, কূটনীতিবিদ ও সামরিক অফিসার আবুল ফজল ইতিহাস রচনায় সিদ্ধহস্ত ছিলেন। শৈশবেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখে ছিলেন। ১৫ বছর বয়সে তিনি জ্ঞানার্জনের সমস্ত শাখায় দক্ষতা লাভ করেন। নির্যাতিত ও অত্যাচারিত পরিবারের দুর্ভাগ্য আবুল ফজলের চিন্তার উপর গভীর ছাপ ফেলেছিল। মোগল সম্রাট আকবরের আশ্রয় ও পৃষ্টপোষকতা লাভ করার পর তিনি রচনা করেন দুটি বিখ্যাত গ্রন্থ-‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরী’।         মধ্যযুগের ভারতের ঐতিহাসিকদের মধ্যে আবুল ফজল ছিলেন সবচেয়ে প্রতিভাবান। ‘আকবরনামা’-র দ্বিতীয় খন্ডে তিনি ইতিহাস ও ইতিহাস তত্ত্ব সম্পর্কে তাঁর মতামত রেখেছেন। পূর্বসূরীদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীর সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি। তিনি বলেছেন, ‘এদের কাছে ইতিহাস হল মুসলমানদের ভারত জয়, শাসন এবং হিন...