সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফ্যাসিবাদ কী ? ফ্যাসিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো

ফ্যাসিবাদ: 

 প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালিতেও শ্রমিক ও কৃষক আন্দোলন শুরু হয়। ইতালির সর্বত্র অর্থনৈতিক ও সামাজিক সংকট, বেকারত্ব, হতাশা ও অবসাদ নেমে আসে।ইতালিবাসীর জীবনে এই সংকটমোচনের জন্য হাল ধরেন বেনিতো মুসোলিনি। তাঁর নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইতালির রাষ্ট্র ক্ষমতা দখল করে। এই ফ্যাসিস্ট দলের মতবাদই ফ্যাসিবাদ নামে পরিচিত। লাতিন শব্দ ফাসেস (Fasces) এবং ইতালীয় ফ্যাসিও (Fascio) শব্দ থেকে উদ্ভূত হয়েছে ফ্যাসিসমো (Fascismo) শব্দটি। এর ইংরেজি প্রতিশব্দ হল ফ্যাসিজ্ম (Fascism) বাংলায় যা ফ্যাসিবাদ নামে পরিচিত। ঐতিহাসিক বেনেদিত ক্রোচ-এর মতে—ফ্যাসিবাদ হল খণ্ড খণ্ড সমষ্টি ও একটি ভিত্তিহীন সংস্কৃতির দিকে পৌঁছানোর বন্ধ্যা মানসিক প্রয়াসমাত্র ।


ফ্যাসিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ :

ইউরোপের বিভিন্ন দেশে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে। প্রথমে ফ্যাসিবাদীদের লক্ষ্য ছিল পুঁজিবাদের বিরোধিতা করা। পরবর্তীকালে তাদের চরম লক্ষ্য হয়ে ওঠে শ্রমিকশ্রেণির সংগঠনগুলিকে ধ্বংস করে পুঁজিবাদকে রক্ষা করা। এই কারণেই ফ্যাসিবাদকে একটি প্রতিক্রিয়াশীল মতাদর্শ বলা হয়। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী পর্যায়ে যখন ইতালি ও জার্মানি-সদ্র ইউরোপের বিভিন্ন দেশ মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্যা,পুঁজির নগ্ন প্রতিযোগিতা, শোষণ প্রভৃতি সংকটের মধ্যে পড়ে, তখন ইতালিতে মুসোলিনি ও জার্মানিতে হিটলার জনগণকে এই সংকটাপন্ন অবস্থা দূরীকরণের মিথ্যা প্রতি দিয়ে ক্ষমতাসীন হন। ক্ষমতালাভের পরই ফ্যাসিবাদী শাসন শুরু হয়। ফ্যাসিবাদের প্রকৃতি বিশ্লেষণ করলে যেসব বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায়, সেগুলো হলো -

সৰ্বার ধারণা: হেগেলের সর্বাত্মক রাষ্ট্রের ধারণাকে ভিত্তি করেই ফ্যাসিবাদ গড়ে উঠেছিল। ফ্যাসিবাদে রাষ্ট্রের যুপকাঠে ব্যক্তিকে বলিপ্রদত্ত বলে মনে করা হয়। এই রাষ্ট্রীয় তত্ত্ব অনুসারে রাষ্ট্রের শুধু যে স্বাধীন সত্তা রয়েছে তাই নয়, রাষ্ট্রের একটি প্রকৃত ইচ্ছা” ও আছে, যা জনগণের ইচ্ছা থেকে একেবারে আলাদা। মুসোলিনির মতে, রাষ্ট্র জনগণের ব্যক্তিগত জীবনের ভুদ্র গণ্ডিকে অতিক্রম করে জাতির বিবেকের মূর্ত প্রতীকরূপে রাষ্ট্র কাজ করে। তাই জনগণের বিবেক হল রাষ্ট্র। রাষ্ট্রীয় ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে।

একদলীয় রাষ্ট্রের অস্তিত্ব: একদলীয় রাষ্ট্রের অস্তিত্ব ফ্যাসিবাদের একটি প্রধান উপাদান। মাসীবাদী একনায়ক হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো প্রমুখ জাতির ভাগ্যনিয়ন্ত্রক হিসেবে একটিমাত্র দল গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। বিরোধী দল বা সংগঠনের অস্তিত্বকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্যে ফ্যাসিবাদী একনায়করা গুপ্তহত্যা, সন্ত্রাস, নির্বিচারে গ্রেফতার প্রভৃতির আশ্রয় নিতে দ্বিধা বোধ করেন না।

জাতিভিত্তিক রাষ্ট্র গঠন: ফ্যাসিবাদে জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলা হয়। জাতিগত শ্রেষ্ঠত্বের মারসাটি ফ্যাসিবাদী একনায়করা জনগণের কাছে বারবার প্রচার করে একধরনের উন্মাদনার জন্ম দেন।হিলার যেমন শুধু জার্মান জাতির শ্রেষ্ঠত্বের কথা প্রচার করেছিলেন।

রাষ্ট্রের সর্বাত্মক নিয়ন্ত্রণ: ফ্যাসিবাদ অনুসারে, শুধু ফ্যাসিস্ট দলই জনগণের সমস্যা অনুধাবনে সক্ষম।সাধারণ মানুষের পক্ষে দেশের সমস্যাগুলি বোঝা মুশকিল, তাই এক্ষেত্রে জনগণের নিষ্ক্রিয় থাকাই বাঞ্ছনীয়।ফ্যাসিবাদী যৌগ রাষ্ট্রের ধারণা অনুসারে, রাষ্ট্রের কাজকর্ম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বিভিন্ন পেশাগত গোষ্ঠী এবং কর্পোরেশন দ্বারা পরিচালিত হবে। এভাবে ব্যক্তির ওপর গোষ্ঠী বা কর্পোরেশনের এবং কর্পোরেশন বা গোষ্ঠীর ওপরে রাষ্ট্রের সর্বাত্মক নিয়ন্ত্রণ কায়েন করা হয়।

উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা: ফ্যাসিবাদের মূল ভিত্তি হল উগ্র জাতীয়তাবাদ ও আগ্রাসী সাম্রাজ্যবাদ বিশুদ্ধ আর্য জাতির প্রতিনিধি হিসেবে পৃথিবীর অনার্য জাতিগুলির ওপর আধিপত্য প্রতিষ্ঠাকে জার্মান জাতির পবিত্র কর্তব্য বলে হিটলার ঘোষণা করেছিলেন। মুসোলিনি বিশ্বশান্তিকে ‘কাপুরুষের স্বপ্ন’ আখ্যা দিয়েছিলেন। তিনি মনে করতেন, স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কামা, পুরুষের কাছে যুদ্ধও ঠিক তাই।

উদারনীতিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমাজতন্ত্রের‌ বিরোধিতা: জনগণের সার্বভৌমত্ব, সার্বিক প্রাপ্তবয়স্কের ডোটাধিকার আইনের অনুশাসন, নাগরিকদের মৌলিক অধিকার, ক্ষমতাস্বতন্ত্রীকরণ, গপতান্ত্রিক মূল্যবোধ প্রভৃতি উদারনীতিবাদের মৌলিক উপাদানগুলিকে ফ্যাসিবাদে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।ফ্যাসিবাদ আবার ব্যক্তিস্বাতন্ত্র্যবাদেরও সম্পূর্ণ বিরোধী। ফ্যাসিবাদ মনে করে, ব্যক্তির স্বার্থ রাষ্ট্রের মধ্যেই নিহিত রয়েছে।ব্যক্তিস্বাধীনতার কোনো অস্তিত্ব ফ্যাসিবাদী রাষ্ট্রে স্বীকার করা হয় না। ফ্যাসিবাদ অনুসারে,রাষ্ট্রের ইচ্ছার সঙ্গে একাবতা স্থাপনের মাধ্যমে নাগরিকরা ব্যক্তিস্বাধীনতা ভোগ করতে পারে। রাষ্ট্রের ইচ্ছার বাইরে ব্যক্তির কোনো স্বতন্ত্র ইচ্ছা থাকতে পারে না বলে ফ্যাসিবাদ বিশ্বাস করে। ফ্যাসিবাদ সমাজতন্ত্রেরও কট্টর বিরোধী।

অভিজ্ঞাত বা এলিটদের প্রাধানা: ফ্যাসিবাদী রাষ্ট্র প্রকৃতিগতভাবে অভিজাততন্ত্রে বিশ্বাসী। মুষ্টিমেয় এগি বা অভিজাতবর্গের রাষ্ট্রশাসনের যোগ্যতা আছে বলে ফ্যাসিবাদে মনে করা হয়। এই অভিজ্ঞাতবর্গের ওপরে থাকেন সকল জাতির ভাগ্যনিয়ন্তা দল ও রাষ্ট্রের নায়ক। এই দলনায়ক বা রাষ্ট্রনায়ক হলেন ‘অতিমানব’:নিটসের তত্ত্ব অনুসারে এই অতিমানব সমস্ত ভুলভ্রাপ্তির ঊর্ধ্বে। ইতালিতে মুসোলিনি এবং জার্মানিতে হিটলার ছিলেন এ ধরনের অতিমানব।

নারীস্বাধীনতার চরম বিরোধিতা: ফ্যাসিবাদী রাষ্ট্রে নারীস্বাধীনতাকে স্বীকার করা হয়নি। গ্রীপুরুষনির্বিশেষে সমানাধিকারের বিষয়টি ফ্যাসিবাসে উপেক্ষা করা হয়। হিটলার এবং মুসোলিনি—এই দুই ফ্যাসিবাদী রাষ্ট্রনায়কের অভিমত ছিল, গৃহকোণই নারীদের আদর্শ স্থান। তাঁরা মনে করতেন, নতুন প্রজন্মের বীর যোদ্ধাদের জন্ম দেওয়া ও লালনপালন করাই নারীদের একমাত্র কাজ। 

নাগরিক স্বাধীনতার বিরোধিতা: ফ্যাসিবাদ নাগরিক স্বাধীনতার বিষয়ে সম্পূর্ণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ফ্যাসিবাদী রাষ্ট্রে সমাজের মুষ্টিমেয় অভিজাত শ্রেণির ডোঙাধিকার স্বীকৃত হয়। বলা হয় রাষ্ট্রকে যারা অর্থ দেবে তারাই ভোটাধিকার পাবে। গণতন্ত্রের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার পরিবর্তে ফ্যাসিবাদ এক কঠোর শৃঙ্খলা, দায়িত্ব আর স্তরবিন্যাসের কথা প্রচার করে। এখানে রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগতাই হল স্বাধীনতা।

পুঁজিবাদী অর্থনীতির পৃষ্ঠপোষকতা: অর্থনৈতিক ক্ষেত্রে ফ্যাসিবাদ পুঁজিবাদী অর্থনীতিকে প্রাধান্য দেয়।ফ্যাসিবাদ এমন এক ধরনের কর্তৃত্ববাদী জাতীয় অর্থনীতি গড়ে তোলার কথা বলে যেখানে কোনো ধরনের বিরোধিতাকে প্রশ্রয় দেওয়া হয় না। শ্রমিকদের কোনো ধরনের বিক্ষোভ বা ধর্মঘটের অধিকার এখানে স্বীকৃত নয়। ফ্যাসিবাদ যে আর্থিক নীতি গ্রহণ করে তার ফলে শুধু পুঁজিপতি শ্রেণি লাভবান হয়ে থাকেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশিল্পায়ন কি ? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো ।

অবশিল্পায়নঃ        অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধোগতি। অর্থাৎ ব্রিটিশ শাসনধীন ভারতের চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প-কুটিরশিল্পের ধ্বংস সাধনই মূলত অবশিল্পায়ন। সব্যসাচী ভট্টাচার্যের মতে যদি দেশের মানুষ শিল্প-কর্ম ছেড়ে চাষ-আবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় কৃষিজ ও অংশ বাড়তে থাকে এবং শিল্পজ অংশ কমতে থাকে তাকে অব-অবশিল্পায় বলে। অবশিল্পায়নের ফলে ভারতের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়। ব্রিটিশ শাসনকালে ভারতের অবশিল্পায়ন সম্পর্কে প্রথম পর্বে দাদাভাই নাও রোজি, রমেশ চন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনীপাম দত্ত জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনী পামদত্ত, গ্যাডগিল, বি.ডি. বসু, নরেন্দ্রকৃয় সিংহ, বিপান চন্দ্র, অমিয় বাগচি প্রমুখ ঐতিহাসিক আলোচনা করেছেন। অব-শিল্পায়নের কারণঃ (১) কাঁচামালের রপ্তানি: ভারতীয় শিল্পের ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি শুরু হয়। ভারত ইংল্যান্ডের কলকারখানার খোলা বাজার ও কাঁচামাল সরবরাহের উৎসে পরিণত হয়। ভারত থেকে তুলো, নীল, কফি, চা, রেশম প্রভৃতি ইং...

জোটনিরপেক্ষ নীতি কী ? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো।

জোটনিরপেক্ষ নীতিঃ     দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্রজোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে, স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোটনিরপেক্ষ নীতি নামে পরিচিত। জোটনিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্য ঃ    মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পরিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত ‘ঠান্ডা লড়াই'-এর আর্বত থেকে নিজেকে দূরে রেখে, জাতীয় স্বার্থ ও নবলব্ধ স্বাধীনতাকে রক্ষার জন্য ভারত জোটনিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করে। ভারতে জোটনিরপেক্ষ নীতি গ্রহণের কারণগুলি হল— [1] ভৌগোলিক সুরক্ষা : এশিয়া মহাদেশের দক্ষিণে এমন একটা জায়গায় ভারতের অবস্থান যা তাকে মধ্যপ্রাচ্য। ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চিন, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশি...

চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো।

অথবা, রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের নেতৃত্বে নৌ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস লেখো। চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপঃ       প্রাচীন ভারতের ইতিহাসে চোল যুগ সামুদ্রিক কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। রাজরাজের শাসনকাল থেকে প্রথম কুলোতুঙ্গের শাসনকাল পর্যন্ত প্রায় ১৩৫ বছর চোল রাজারা সামুদ্রিক সাম্রাজ্যের বিস্তার ঘটান। ঐতিহাসিক পানিক্করের মতে, প্রাচীন ভারতের শুধু চোল রাজারাই সামুদ্রিক শক্তির বিস্তারে উৎকর্ষ দেখিয়েছিলেন। চোল রাজাদের নৌ সাম্রাজ্য বিস্তারের পিছনে বাণিজ্যের বিস্তার, উপনিবেশ স্থাপন, আরব আক্রমণ প্রতিহত করা প্রভৃতি বিষয়গুলি মূল কারণ হিসেবে কাজ করেছিল।        রাজরাজ ও রাজেন্দ্র চোল পিতা-পুত্র চোলদের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় চোল ইতিহাস শতাব্দীকাল ব্যাপী ভারতের ইতিহাসে এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছিল। চোল রাজ্য ছিল একটি ক্ষুদ্র আঞ্চলিক রাজ্য, যাকে রাজরাজ ও রাজেন্দ্র চোল ভারতের মূল ভূখন্ড ছাড়িয়ে তাদের নৌবহরের দাপটে বঙ্গোপসাগরকে এক বিরাট সামুদ্রিক সাম্রাজ্যে পরিণত করে। তাই বলা যায় তার...

১৫২৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল-আফগান দ্বন্দ্বের বিবরণ দাও।

মুঘল-আফগান দ্বন্দ্ব:      ভারতে মুঘল শক্তির উত্থান ও বিকাশের সঙ্গে মুঘল আফগানি দ্বন্দ্বের সমান্তরাল অবস্থান দেখা যায়। ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব চলতে থাকে।      খানুয়ার যুদ্ধ: ১৫২৭ খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হন। এই যুদ্ধে রাজপুতদের সঙ্গে আফগানরা সহযোগিতা করেনি। রাজপুতদের সঙ্গে সঙ্গে আফগানরাও যদি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তাহলে হয়ত ভারতের ইতিহাসের গতি অন্য পথে প্রবাহিত হতে পারত।     ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯ খ্রিস্টাব্দ): বাবর আফগানদের বিরুদ্ধে অগ্রসর হয়ে বিহারের সীমান্তে পৌঁছান। পূর্ব ভারতে মুঘল আক্রমণ প্রতিরোধ করার জন্য জৌনপুরের শাসনকর্তা মামুদ লোদি বিহারের আফগান নেতা শেরশাহ, এবং বাংলার সুলতান মুঘল শক্তির বিরুদ্ধে সম্মিলিত ঐক্যশক্তি জোট গঠন করেন। বাবর নুসরৎশাহের কাছে দূত পাঠিয়ে তাঁর বশ্যতা স্বীকার করতে বলেন। এর পর মামুদ লোদি, ও শেরশাহ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বাবর এলাহাবাদ, বারাণসী দখল করে বিহারের আরো জেলা অধিকার করার জন্...

একজন ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো ।

আবুল ফজল:       ভারতবর্ষে মুসলমান শক্তির উদ্ভব ও প্রতিষ্ঠা যেমন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন প্রবণতার সৃষ্টি করেছিল, তেমনি জ্ঞানচর্চার ক্ষেত্রেও নতুন এক যুগ বহন করে এনেছিল। মোগল যুগের ইতিহাসচর্চা বিশেষ করে দরবারী ইতিহাসের শ্রেষ্ট প্রতিনিধি ছিলেন আবুল ফজল। আকবরের মন্ত্রী, বন্ধু, রাষ্ট্রনেতা, কূটনীতিবিদ ও সামরিক অফিসার আবুল ফজল ইতিহাস রচনায় সিদ্ধহস্ত ছিলেন। শৈশবেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখে ছিলেন। ১৫ বছর বয়সে তিনি জ্ঞানার্জনের সমস্ত শাখায় দক্ষতা লাভ করেন। নির্যাতিত ও অত্যাচারিত পরিবারের দুর্ভাগ্য আবুল ফজলের চিন্তার উপর গভীর ছাপ ফেলেছিল। মোগল সম্রাট আকবরের আশ্রয় ও পৃষ্টপোষকতা লাভ করার পর তিনি রচনা করেন দুটি বিখ্যাত গ্রন্থ-‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরী’।         মধ্যযুগের ভারতের ঐতিহাসিকদের মধ্যে আবুল ফজল ছিলেন সবচেয়ে প্রতিভাবান। ‘আকবরনামা’-র দ্বিতীয় খন্ডে তিনি ইতিহাস ও ইতিহাস তত্ত্ব সম্পর্কে তাঁর মতামত রেখেছেন। পূর্বসূরীদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীর সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি। তিনি বলেছেন, ‘এদের কাছে ইতিহাস হল মুসলমানদের ভারত জয়, শাসন এবং হিন...